শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ৪ আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় হরতাল-অবরোধ, মোংলা বন্দরে স্থবিরতা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতালকারীরা জেলার অন্তত ২০টি স্থানে গাছের গুঁড়ি ও গাড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে জেলার ভেতরে ও বাইরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফেরি ও খেয়া পারাপারও বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কার্যত অচল হয়ে পড়েছে। পণ্য ওঠানামা ও পরিবহন বন্ধ থাকায় বন্দরের কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হচ্ছে।

সকাল সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন। এসময় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নিজ কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। তিনি পরে অন্য একটি কার্যালয়ে প্রবেশ করেন।

হরতালে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও ভারতের ইশারায় ষড়যন্ত্র করছে।” জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম বলেন, “বাগেরহাটের উন্নয়ন থামাতে পরিকল্পিতভাবে আসন কমানো হয়েছে।”

গত জুলাইয়ে নির্বাচন কমিশন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন বাদ দিয়ে গাজীপুরে একটি নতুন আসন যোগ করে। পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে বাগেরহাটে তিনটি আসন বহাল রাখে। এর প্রতিবাদে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়