শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিক হস্তান্তর করল বিএসএফ

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । এ সময় দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

রবিবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফের শোভাপুর ক্যাম্পের সদস্য ও বৈষ্ণবপুর থানা পুলিশ বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরকৃত ব্যক্তির নাম - মো. জাকির (২৮)। তিনি গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলীর ছেলে। 
৫৩ বিজিবির অধিনায়ক লে কর্ণেল কাজি মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিন আগে একজন বাংলাদেশীর নাম ঠিকানা তথ্য দিয়ে বিএসএফ আমাদের জানান। পরে গোমস্তাপুর থানায় বলা হলে পুলিশ তার বাবা-মা সাথে কথা বলে নিশ্চিত হন। 

তিনি আরও জানান, জাকির এক বছরের বেশি সময় ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। গত বছরের ৫ জুন গোমস্তাপুর থানায় নিখোঁজে সাধারণ ডাইরি করেছিলেন তার পরিবার। রবিবার বিকেলে তাঁকে বিএসএফ হস্তান্তর করলে তাকে গ্রহণ করা হয়। ইতোমধ্যে তাকে তার পরিবারের কাছে দেয়া হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, জাকির গত ১৭ মাস ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। চলতি বছরের ৫ সেপ্টেম্বর  রাতে জাকিরকে ভারতের বৈষ্ণবনগর থানা  পুলিশ আটক করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়