শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, তাই স্বৈরতন্ত্র মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই : শেরপুরে চরমোনাই পীর

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। নির্বাচনে মাধ্যমে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে। তাই স্বৈরতন্ত্র মাথাচাড়া রোধে পিআরের বিকল্প নেই।  তিনি ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে দলটির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে মুফতী রেজাউল করীম বলেন, আমাদের নির্বাচনে প্রস্তুতি আমরা আগে থেকেই করে রেখেছি। আমার দেশের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতি নিয়ে দাবি করতেই থাকবো। কিন্তু আগের পদ্ধতিতে নির্বাচনে কালো টাকার দৌরাত্ম আছে। সেখানে পেশি শক্তির ব্যবহার ও জানের ঝুঁকি থেকে যায়। যার কারণে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় না। এ অবস্থায় জানের ঝুঁকি নিয়ে আমাদের লোকজনদের মাঠে নামাবো কি না, সেই পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে এলে আমাদের কর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় হবেন। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা থেকেই যাচ্ছে।

এসময় শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি সভাপতি আলহাজ্ব মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়