শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে নও মুসলিম মুকুলের রহস্যজনক মৃত্যু

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নও মুসলিম বৃদ্ধ মুকুলের (৬১) এর রহস্যজন মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও সৎ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। মৃত মুকুল ঘুরকা গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০/২২ বছর আগে মুসলিম ধর্ম গ্রহণ করে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করেন তিনি। গোলকজানের আগের স্বামী শাহাদত হোসেনের পক্ষের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। নিজে কোন সন্তান না নিয়ে স্ত্রীর আগপক্ষের ছেলে মেয়েকে নিজের সন্তান হিসেবে প্রতিপালন করেছেন মুকুল হোসেন। শনিবার বিকালে প্রথমে মুকুলের মৃত্যুর বিষয়ে মাইকিং করা হয়। পরে জানাযার আগে মরদেহ গোসল করানোর সময় গলায় দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রী গোলকজানকে ও আগপক্ষের ছেলে আলমগীরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, মুকুল একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবারের দাবী। মুকুল গোলকজানকে দুই সন্তানসহই বিয়ে করেন। ওই সন্তানদের মানুষ করার জন্য আর সন্তান নেননি। তারাও বাবা হিসেবে সকল কাগজপত্রে মুকুলের নামই লিখেছেন। নিহতের গলায় দাগ রয়েছে, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্নও আছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়