শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায়  ১৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শেরপুর সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

বক্তারা বলেন, এখনও আমাদের আশেপাশে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় কোন অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারছে না। তাই আগামীর সংসদ নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো। অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সদর উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ১৪ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে দ্রুত সময়ের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে একইদিন একই জায়গায় শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়