শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আশ্রয়ন কেন্দ্রে যুবতীর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি শিশু সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করেন। 

আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ্যর পড়লে তার স্বামী বোয়ালমারী হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অন্তরার মৃত্য নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। অন্তরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য অন্তরার স্বামী মিরুকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়