শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে পলিটেকনিক একাডেমির কম্পিউটার ল্যাব উদ্বোধন করে ইঞ্জি:শ্যামল 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার (৬ সেপ্টম্বর) দুপুরে জেলার বিজয়নগরের মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইঞ্জি: শ্যামল আরো বলেন, পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। বহির বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মুঠোফোন ব্যবহারের মাত্রা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। 

উপজেলার মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এবিএম মমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়