শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় সমাবেশে জামায়াত নেতা শাহজাহান

“শেখ হাসিনাকে বিচার করে ফাঁসিতে ঝোলানোর পরই নির্বাচন চাই”

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচন চায়, তেমনি জামায়াতও নির্বাচন চায়। তবে মানবতাবিরোধী অপরাধে যেমন জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে, একই অপরাধে শেখ হাসিনাকেও বিচার করে ফাঁসিতে ঝোলাতে হবে। তারপরই নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার ওপর হামলাসহ দেশের প্রতিটি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে—সিইসি’র এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? পাঁচ বছরের আগে নির্বাচন কি সংবিধানে আছে? আওয়ামী লীগের পাঁচ বছর শেষ না হলে সিইসি পদে নিয়োগই বা হলো কিভাবে?”

পিআর পদ্ধতির বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্বের ৮৫টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। যারা এটি বোঝে না, তাদের রাজনীতি ছেড়ে দেয়া উচিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক ক্ষমতা, লুটপাট ও স্বৈরাচারী শাসনের সুযোগ থাকবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন চান্দিনা আসনের পরিচালক আব্দুল বারী। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আলমগীর সরকার, সাইফুল ইসলাম শহিদ, অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মুফতি আমিনুল ইসলাম, অধ্যাপক একেএম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারি আব্দুল আহাদ ও পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়