শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ধরা পড়েছে  ৪ পা বিশিষ্ট কানি বক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জীব বিচিত্রের বিরল এক ৪ পা বিশিষ্ট কানি বকটির দেখা মিলেছে কুড়িগ্রামের ফুলবাড়ীতে। বকটির দু-পা স্বাভাবিক থাকলেও, অন্য পা দুটি আকার কিছুটা ছোট। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ এক‌টি পুকুর পাড় থে‌কে বকটিকে ধ‌রেছেন এনে‌ছেন।

স্থানীয়রা জানান, গত বুধবার আব্দুর রশিদ প্রতিদিনের মতো গ্রা‌মে গ্রা‌মে হাড়িপাতিল ফে‌রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ দেখ‌তে পান পুকুর পাড়ে একটি কানি বক দাঁড়িয়ে আছে।  কা‌ছে গি‌য়ে দে‌খেন বক‌টির একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দী করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জীব‌নে অনেক বক দে‌খে‌ছি। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে এনেছি এবং  বক‌টির যত্ন নিচ্ছি।

ফুলবাড়ী উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক হি‌সে‌বে পরিচিত। জন্মগত ত্রুটির কার‌ণে এমনটি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়