শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ফরিদপুরে মহাসড়ক অবরোধ, ২১ জেলার যান চলাচল বন্ধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্ত্বর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে করে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সাথে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। এ সময় ঢাকাগামী আল-আমীন পরিবহনের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটে। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন তারা। 

এর আগে একইদিন সকাল ৮ টার দিকে প্রথমে খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। পরে দুপুর ১ টার দিকে দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। ফের বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় অবরোধ শুরু করে স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, পাঁচ ঘন্টা অবরোধের পর দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। পরে বিকেল চারটার দিকে ভাঙ্গা গোলচত্তর এলাকায় ফের অবরোধ শুরু করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সাথে ঢাকার যান চলাচল আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়