শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুকের উপস্থিতিতে অভিযান চালানো হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কারা এ অস্ত্র-গুলি রেখেছে তা এখনো জানা যায়নি। এ বিষয় কোটচাঁদপুর মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রঘুনাথপুর গ্রামে অতীতে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ভারী অস্ত্র উদ্ধারের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়