শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নিল জনতা, যান চলাচল স্বাভাবিক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: প্রশাসনের আশ্বাসে চার ঘণ্টা পর তিন দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে করা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। যার ফলে দুপুর সোয়া বারোটা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে বারোটা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা। অবরোধকারীর গাছের গুঁড়ি ফেলে ও সড়কের টায়ার জ্বালিয়ে অন্তত পাঁচটি স্থানে অবরোধ করে। অবরোধের কারণে ওই দুটি মহাসড়কে সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। 
এতে দক্ষিণঅঞ্চলের অন্তত ১৬টি জেলার যানবাহন আটকা পড়ে। 

আন্দোলনকারীরা জানায়, দুপুর বারোটার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত পোষণ করেন। বিষয়টি ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। একপর্যায়ে ইউএনও ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনকারীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান। পরে ইউএনও'র আশ্বাসের প্রেক্ষিতে দুপুর সোয়া বারোটার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারিরা। তবে আগামী মঙ্গলবারের মধ্যে দাবি পুরন না হলে পুনরায় কর্মসূচি দেয়া হবে বলে জানায় তারা।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, ভাঙ্গাবাসীর দাবির প্রতি তিনি সহানুভূতিশীল। ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিষয়টি তিনি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়