শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলনে সাড়াশি অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলন বিরোধী সাড়াশি অভিযানে একটি ড্রেজার মেশিন, তিন হাজার ফুট পাইপ ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে আনসার ও স্থানীয় গ্রাম পুলিশ সহযোগিতা করে।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন চলছে। অভিযানের খবর পেয়ে ড্রেজারের মালিক আবদুল কাদির পালিয়ে গেলেও তার দুই কর্মচারীকে আটক করা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না বলে মুচলেকা দেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, সুনামগঞ্জের আবদুল কাদির দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার বসিয়ে শত শত কৃষি জমি নষ্ট করেছেন। প্রভাব বিস্তার করে জমির মালিকদের মাটি বিক্রিতে বাধ্য করতেন তিনি। স্থানীয়দের কাছে তিনি “ড্রেজার কাদির” নামে পরিচিত।

অভিযান চলার পর কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা কাদিরের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জানান, “কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়