শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

‎সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচৌকি এলাকার মৃত কলিমুদ্দিন শেখের  ছেলে।

‎আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক দ্রব্য রেখে বিক্রি করতেন শাহার আলী সাদ্দাম। এমন গোপন খবরে ২০২০ সালের ১৩ অক্টোবর অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে হাতীবান্ধা থানার তৎকালিন উপ পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন। এ ঘটনায় ওই দিন হাতীবান্ধা থানায় শাহার আলী সাদ্দাম ও পলাতক তার সহযোগী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

‎এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে শাহার আলী সাদ্দাম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পত্র  দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীর উপস্থিতিতে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপর আর একটি ধারায় তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়। অপর আসামী জাহাঙ্গীর আলম এ মামলার সকল দায় থেকে বেকসুর খালাস পেয়েছেন।

‎লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়