শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দোসররা যায়নি- রুহুল কবির রিজভী

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ‘প্রেতাত্মা ও দোসররা’ এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থান করছে। এসব ব্যক্তি পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে বিরত রাখতে চাচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি কুমিল্লার মেধাবী শিক্ষার্থী ও কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যে ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা, রক্তস্রোত বইয়েছে সেক্ষেত্রে যে সমস্ত নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একধরণের গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে তাদেরকে পাসপোর্ট দেয়া যেতে পারে। সেক্ষেত্রে যাদের অপরাধের অভিযোগ আছে, কিংবা অপরাধী হতে পারে তারা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেতে পারে না। এর মানেই হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে নানা পরিকল্পনা করছে।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের উপরে কোনো শক্তি নেই। নতুন করে যতই ষড়যন্ত্র করা হোক এরা পরাজিত হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরবে। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালিত হবে। 

তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে মত প্রকাশের স্বাধীনতাই গণতান্ত্রিক সংস্কৃতি। এটাকে কাদা ছোড়াছুড়ি বলা যায় না। এই গণতন্ত্রের জন্যই ১৬ বছর ধরে এতো আন্দোলন সংগ্রাম। গণতন্ত্রের এই মূল চালিকাশক্তিকেই শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। 

এছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তিনি বলেন, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া পূর্ব থেকেই কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তাহলে যে আইনের শাসনের জন্য লড়াই করা হয়েছে সেই আইনের শাসনের লড়াইয়ের চেতনাকে ব্যাহত করা হবে।

মেধাবী শিক্ষার্থী নাবিল সম্পর্কে তিনি বলেন, কিশোর বয়সে তার উদ্ভাবনী চিন্তা চেতনা অবিশ্বাস্য। তার প্রতিভার সন্ধান পেয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে তাকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়। 

এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিল গার্ডিয়ান এঞ্জেল নামে একটি অ্যাপস উদ্ভাবনে কাজ করছেন। এর মাধ্যমে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত, জলবায়ু পরিবর্তন রোধসহ ১৯ বিষয়ে ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়