শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পুলিশের টিআরসি পদে  প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  (৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার)  নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ-সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ) এসএম রাজু আহমেদ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মো. সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় লিখিত পরীক্ষা’র ফলাফল শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাঠে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়