শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কুতুবদিয়ার ৫টি ভোটকেন্দ্র মেরামত ও সংস্কারের প্রয়োজন

এআর. আব্বাস সিদ্দিকী ( কুতুবদিয়া) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে কুতুবদিয়ার ৫টি ভোটকেন্দ্রের মেরামত ও সংস্কারের দাবি করেছেন স্থানীয় ভোটাররা। কক্সবাজার -২ সংসদীয় আসনের কুতুবদিয়া উপজেলার ৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে জরাজীর্ণ ভবনসহ ৫টিতে মেরামত ও সংস্কারের জন্য এ দাবি করেছেন তারা। এসব ভোটকেন্দ্রে গুলো হল,  উপজেলার উত্তর ধূরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, কৈয়ারবিল নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসা, মাস্টার তালেব উল্লাহ স্কুল এন্ড কলেজ, বড়ঘোপ জামেউল উলুম মাদ্রাসা এবং কুতুব আউলিয়া শামশুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা। 

সরেজমিনে দেখা যায়, কুতুবদিয়ার ৫টি ভোটকেন্দ্র মেরামত ও সংস্কারযোগ্য। নির্বাচনের আগে এগুলো সংস্কার ও মেরামত করা না হলে দূর্ঘটনার আশংকা রয়েছে। ওই ৫টি ভোটকেন্দ্রের মধ্যে বেশিরভাগই সীমানা প্রাচীর ( বাউন্ডারি), বিদ্যুতের লাইট নেই। এছাড়াও ৩টিতে জরাজীর্ণ ভবনে দরজা - জানালা ভাঙাচোরা। আবার কোনটিতে পিলার ও বীমের রট বেরিয়ে গেছে, ছাদ চুইয়ে পানি ও প্লাস্টার খসে পড়ার দৃশ্য দেখা যায়। 

স্থানীয় ভোটাররা বলেন, ভোটকেন্দ্র গুলো মেরামত ও সংস্কারের খুবই প্রয়োজন।  কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই করে তাদের ভোটকেন্দ্র মেরামত ও সংস্কারের তালিকায় অন্তভূক্ত করায় একটু স্বস্তি পেয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এগুলো যেন দ্রুত মেরামত ও সংস্কার হয় এ দাবি করেছেন ভোটাররা।

কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশন থেকে মেরামত ও সংস্কারযোগ্য ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হলে কুতুবদিয়ার ৫টি ভোটকেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে। ওই ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়