শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী এই সরকারের খুব আপন: সাবেক এমপি তুহিন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জামায়াতে ইসলামী এই সরকারের খুব আপন। সরকারের নিজস্ব কোনো শক্তি নেই, তাদের ভরসা মাত্র ২০জন উপদেষ্টা। তারা ভেবেছিল বিএনপির বিকল্প শক্তি গড়ে তুলবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডোমার বাটার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
 
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, “সরকার মনে করছে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপিকে ফাঁকা মাঠে ছেড়ে দিলে বিএনপি জিতে যাবে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো ভোটতন্ত্র নেই। গত ১৬ বছর ফ্যাসিস্টরা নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে। অন্যান্য দলগুলো এখন নানা অজুহাত দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। বিএনপি পায়তারা বোঝে না, বিএনপি কেবল গণতান্ত্রিক পথে নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বুঝে গেছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ১৫-১৬টির বেশি আসন পাবে না। আর জাতীয় পার্টির উদ্দেশ্যে বলতে চাই, ওদের ভবিষ্যৎ কী হবে তা শুধু আল্লাহই জানেন। ৪-৫টি আসনও পাবে কিনা সন্দেহ। সবাই মিলে একসাথে দল করলেও জিততে পারবে না।”

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আলীসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়