শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬০ দোকান

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ৬০টি দোকান। এতে এসব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া মার্কেটটি স্থানীয়ভাবে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার হিসেবে পরিচিত। সেখানে কাঁচা মালামাল খুচরা ও পাইকারি বেচাবিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত বাজারটির ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। দীর্ঘ দিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন সবাই। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৬০টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেডের তৈরি মার্কেটে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়