শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হলো না ষষ্ট শ্রেণির ছাত্র ইমাম ইসলামের

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহি বাস চাপায় ইমাম ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
‎ 
‎বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎ 
‎নিহত ইমাম ইসলাম উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকার সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
‎ 
‎পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ছুটি হলে মহাসড়ক হয়ে হেটে বাড়ি ফিরছিল স্কুলছাত্র ইমাম ইসলাম। দিঘীরহাট এলাকায় পৌছলে বুড়িমারী থেকে আসা ঢাকাগামি ফাওমিতা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
‎ 
‎ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়