শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লােগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।

তিনি আজ বুধবার (৩ সেপ্টম্বরে) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টপিারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্ের বিশ^াস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রিেসডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

কিন্তু স্বরৈশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দােলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ। তিনি অন্তঃবর্তি সরকারকে উদ্দ্েযশ্য করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠতি হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে। 

পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এছাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দনি ভূইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবুবকর, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিশতীয়া প্রমুখ।

এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রসেক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বােধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়