শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিলে মিললো নারীর মরদেহ

মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিল থেকে কেয়া (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে  শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পন্ডিতপাড়ার বাড়ির পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার  মেয়ে ও সৌদি প্রবাসী সুমনের স্ত্রী। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) এসএম সাকিল আহমেদ জানান, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিল কেয়া। ৬ দিন পর সকালে বাড়ির পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান,  মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোন আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না।  তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়