শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোচিকে আখ রোপন উদ্বোধন অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান

কৃষকের আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে। আখ বিক্রির সাথে সাথে কৃষকের টাকা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। কৃষকদের আখ মিলে দেওয়ার পর টাকার জন্য অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন সময় উপযোগী মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্বে) রশিদুল হাসান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৫-২৬ রোপন মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আজগার আলীর বীজক্ষেতে আখ খন্ড রোপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলিম খান, যুগ্ন সচিব সাজেদুর রহমান, করপোরেশনের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসছুফ আলী, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাবজোন প্রধান দেবেনন্দ্রনাথ মন্ডল প্রমুখ। 

পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মিল এলাকার কৃষকদের অংশগ্রহনে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল। 

প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, চিনি শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামিতে আখের মূল্য বৃদ্ধি করা হবে। মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। আখ দির্ঘ মেয়াদি ফসল তাই আখের সাথে সাথী ফসলের চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া হবে। আখচষের সাথে বহুমুখি অর্থকারী ফসল চাষে উদ্বুদ্ধ করা হবে। আখচাষ লাভজনক করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় কৃষকদের মধ্যে বদর উদ্দীন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান ও আলহাজ্ব আব্দুস সবুর বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়