শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান ইয়াবাসহ ৩ জুয়াড়ি আটক

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জোয়ার বোর্ড থেকে মাদক, নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে আটক করছেন যৌথবাহিনী।

 গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম পৌরসভার গুনবহায় অভিযান চালিয়ে এদের আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলো  উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবাহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা(৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও তাসের জুয়ার বোর্ড বসিয়ে ব্যবসা করে বলে জানিয়েছেন অভিযানিক দল। 

 এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা বড়ি, ১১প্যাকেট  তাস, ৩ টি মোবাইলসহ নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায়  বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী  থানার  উপপরিদর্শক  মো. শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা নাম্বার ৮।

 সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন যৌথবাহিনীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান "প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আটককৃতরা সকলেই মাদক চক্র এবং জুয়ার সাথে জড়িত বলে স্বীকার করেছে। মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধারণের অভিযান অব্যাহত থাকবে। 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আসামিদের বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়