শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর পুলিশের অভিযানে  ৬৬৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামাল হোসেন খোকন (জীবননগর) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের বুধবার সকালে কয়া গ্রাম থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে  জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আঃ রহমান (৩০) ও অপর জন পার্শবর্তী মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে  এনামুল হক (৩৪)।

পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই  মিজানুর রহমান সঙ্গীয় অফিসার- ফোর্সসহ বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দান সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে পাওয়ার ট্রিলার যোগে পাচারের উদ্দশ্য নেয়ার সময় আঃ রহমান (৩০) ও  এনামুল হক (৩৪) কে ৬৬৮ ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। 

এব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটককৃত ফেনসিডিলের আনুমানিক বাজারদর  ১৩ লক্ষ৩৬ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর নামে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়