শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়েছে। পরে গুরুত্বর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। 

এর আগে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকের টাকা ভাগাভাগী ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাতুব্বরের সাথে স্থানীয় বাবলু মাতুব্বরের বিরোধ চলছিল। তারা দুজনেই মাদকসেবী ও ব্যবসায়ী। এই বিরোধের জেরে আনুমানিক ৩ মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাত ৮টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাতাড়ি কোপায় বাবলু। এতে বাচ্চুর ডান পায়ের ৫টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও তার শীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ববিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বাচ্চু নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাচ্চু কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়