শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রেজাউল (২৮) ও তুহিন (২৫)।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে ও অটোরিকশাচালক রেজাউলের লাশ ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে রাতেই পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে তুহিনের লাশ লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে তুহিন নিখোঁজ হন। অন্যদিকে একইদিন সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে রাতেই লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

পরপর দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়