শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে পুলিশ নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন নির্বাচিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এবারে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন'২৫ এর ধারাবাহিকতায় গত ১০ হতে ১২ আগস্ট'২৫ পর্যন্ত  মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ২ হাজার জন প্রার্থী এবং তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য হয় মোট ৩৯০ জন।

প্রাথমিক ভাবে নির্বাচিতরা গত ২৩ আগস্ট'২৫ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নয়ে ২৯ জন প্রার্থীকে চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

ইতিপূর্বে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ২ টি নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেন। এরই ধারাবাহিকতায় শতভাগ সচ্ছতার সাথে এবারো ২৯ জনকে নিয়োগের জন্য চূরান্তভাবে নির্বাচিত করলেন কুড়িগ্রাম পুলিশ সুপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়