শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তায় গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। চলছে উদ্ধার অভিযান।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ মুহিদ উপজেলার মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। মুহিদ সম্প্রতি চীন থেকে অনার্স শেষ করে দেশে ফেরেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধুসহ নদীতে গোসল করতে নামেন মুহিদ। এক পর্যায়ে গোসল শেষ করে তার তিন বন্ধু উঠে এলেও মুহিদ স্রোতের টানে তলিয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তারা দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়েও মুহিদকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করে।

‎কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার আতাউর রহমান জানান, রংপুর থেকে ডুবুরি দল এনে ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) তার সন্ধান মেলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়