শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন বিঘ্ন না ঘটে সেই জন্য বিএনপির নেতাকর্মীদের সর্তক থাকতে হবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক  মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন অশুভ ও পরাজিত অপশক্তি যেন জনগণের বহু কাঙ্ক্ষিত আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে যেন কোন প্রকার বিঘ্ন ঘটাতে না পারে  সেইজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। 

সোমবার বিকালে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বিশাল বর্ণিল আনন্দ মিছিল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির  প্রতিষ্ঠাতা করে এই দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন সুশৃঙ্খল হয়ে দেশের সকল শ্রেণী পেশা,ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। 

তিনি বলেন,প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়ে এসেছেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে এবং গত বছরের ন্যায় এ বছরও সনাতনধর্ম অবলম্বীদের দুর্গাোৎসবে সর্বাত্নক সহযোগিতা করবে যাতে তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া দূর্গাপূজা পালন করতে পারে।

পরে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিল অংশ নেন।

বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সর্মথক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরিধান করে,ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে  বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে শেষ হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়