শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় কাঁচামালবাহী জাহাজ ডুবি

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী জাহাজ ডুবেছে। সোমবার ভোরে কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনানদীতে ডুবে যায়। 

জাহাজটির নাম এমভি রেক্সগ্লোরি-১। জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন। তবে এ বিষয়ে কোনো সরকারি দপ্তর জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জাহাজের সুকানী মো. শহিদুল ইসলাম ও স্থানীয় জেলেরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। সোমবার ভোরের দিকে নোঙর উঠিয়ে ঢাকার পথে যাত্রা শুরুর পর বিপরীত দিক থেকে আসা সুলতানা বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে।

জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। সরেজমিনে দেখা যায়, জাহাজটি পুরোপুরি ডুবতে আরও ২-৩ হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভোলা নদীবন্দর উপপরিচালক মো. রিয়াদ হোসেন জানান, তাঁকে বিষয়টি অবহিত করা হয়নি। একই কথা জানান ভোলা ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন। তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়