শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর)  ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপভ্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

এ বিষয়ে ওসি মো. আল আমীন বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়