শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৬ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

খুলনার খানজাহান আলী (রহ.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) পাঠানো হয়েছে।

মৃত ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়।

পুলিশ সূত্র জানায়, এর আগে সন্ধ্যায় স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে নৌ পুলিশকে খবর দেন। এর পর নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান।

পুলিশ জানায়, মৃত ওয়াহেদ-উজ-জামানের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি–শার্ট।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়