শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

৩১ আগষ্ট'২৫ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের অংশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত যুবক বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। নদে জাল ফেলতে গিয়ে হঠাৎ স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির ১ ঘন্টা পর নদের ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়