শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ

শিক্ষার্থীদের টানা আন্দোলনে একাডেমিক- প্রসাশনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের তিন ইন্সট্রাক্টরকে বদলির দাবিতে টানা ১৮ দিন ধরে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ওই নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

রবিবার (৩১আগস্ট) সকালে কলেজের সামনে ওই তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে তাদেরকে (ইন্সট্রাক্টর) অন্যত্র বদলির দাবি জানান।

জানা যায়, গত ১৩ আগস্ট থেকে বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনের ডাক দেন শিক্ষার্থীরা। এতে ১৮ দিন ধরে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের ইন্সট্রাক্টর মো.জামাল উদ্দিন ভূইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবি সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন না হওয়ায় এবং অধ্যক্ষ কর্তৃক ক্লাস রুটিন প্রকাশ করায় শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজের সব শিক্ষার্থীরা 'যোগ্য ব্যক্তিকে' অধ্যক্ষ পদে পদায়নের দাবিতে গত ২ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন করেন। পরে অধ্যক্ষ পদে উম্মে সালমা খানমকে নিয়োগ দেওয়া হয়। ওই আন্দোলনে নার্সিং কলেজের তিনজন শিক্ষক সরাসরি বিরোধিতা করেন। 

এছাড়াও আন্দোলন চলাকালীন তারা শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট কর্মকাণ্ড উল্লেখ করে সরাসরি হুমকি প্রদান করেন এবং নারী শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা ও মানহানি করেন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর দরখাস্ত দিয়ে তাদের পাঠদান বর্জনসহ শিক্ষার্থী বিষয়ক সব কার্যক্রম থেকে বয়কট করেন। তারপরও ওই তিন শিক্ষক বিভিন্নভাবে কলেজের পাঠদান করায় পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ ঘটনায় গত ২ আগস্ট সকল শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।

কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন বলেন, অভিযুক্ত তিন ইন্সট্রাক্টরের বদলির বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আশা করছি খুব শিগগিরই এই জটিলতার অবসান ঘটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়