শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নূরুর ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে টায়ার জালিয়ে বিক্ষোভ

মিজান লিটন, চাঁদপুর: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগষ্ট) বিকালে শহরের বাস স্ট্যান্ডে এলাকায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।সাধারন ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

শুরুতে বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে দলীয় নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মিশনরোড, ছায়াবীনী, কালীবাড়ী চত্ত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় প্রতিবাদ মিছিলে অংশ নেয় এনসিপি,  ইসলামী আন্দোলন,খেলাফত মজলিশসহ সাধারণ ছাত্র জনতা ।এছারাও গনঅধিকারের জেলা নেতৃবৃন্দ গন এর মুল আয়োজনে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়