শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে খুকি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৬ টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। খুকি বেগম চর জামিরা গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী বলে জানা গেছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬ টার দিকে নিজ বসতবাড়ীর রান্না ঘর থেকে কাঠখড়ি বের করছিলো খুকি বেগম। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় ও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক খুকি বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে সরিষাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্রা রানী দে বলেন, সকাল সাড়ে ৭‌ টার দিকে সাপে কাটা একজন রোগী আসে। হাসপাতালে ভ্যাকসিন না থাকার জামালপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়