শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:১৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেনো মেট্রোরেলের ছাদে উঠলো ছেলেটি? যা জানাগেল (ভিডিও)

রাজধানীতে রবিবার রাতে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের ওপর দুজন উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

ওই দুজনের মধ্যে এক কিশোর ছিল। সে জানায়, ৫০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রো রেলের ছাদে উঠেছে সে।

সে অন্য একজনের মাধ্যমে ৫০ টাকা দিয়ে টিকিট কেটেছিল। শুরুতে ট্রেনের ভেতরে অবস্থান করলেও পরে সে ট্রেনের ছাদে ওঠে। ট্রেনের ছাদে ওঠার কারণ হিসেবে সে জানায়, প্রথমে সে ট্রেনের ভেতরে উঠে দেখে প্রচুর ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছিল। পরে সে বের হয়ে একটি গ্রিল ধরে ওপরে ওঠে।

এ বিষয়ে সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের কনস্টেবল মিশুক জানান যে একটা ছেলে নাকি ট্রেনের ওপরে উঠেছে। পরে যাত্রী এবং পুলিশসহ সবাই তাকে খুঁজতে শুরু করে। তখন আমরাও তাদের সঙ্গে বাচ্চাটাকে খোঁজাখুঁজি করি। দুই-তিনটা বগি খোঁজার পর যখন না পাই, তখন আমি কন্ট্রোলারকে বললাম যে যেহেতু একটা বাচ্চা ওপরে উঠেছে আপনি বিদ্যুৎ লাইন অফ করেন।

অনেক পরে তাকে খুঁজে পাওয়া যায়। পরে ওপর থেকে তাকে আমরা নিচে নামাই। এ বিষয়ে মেট্রো রেলের এক কর্মকর্তা জানান, প্রতিটি বগির গ্যাপে ছোট ছোট স্পেস দেওয়া আছে এবং মইয়ের মতো ওঠার জায়গা আছে। মেট্রো রেলের যদি কখনো কোনো অসুবিধা দেখা দেয়, তখন এটা ব্যবহার করে ওপরে গিয়ে সংশোধন করা হয়। ওই ছেলে ওটাকে ছাদ বোঝাতে চাচ্ছে।

তাকে কি সংশোধন কেন্দ্রে দেওয়া উচিত কি না— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ওর এই ভুলের কারণে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছি। এটা সরকারের বড় অঙ্কের একটা লস। আর ও যেহেতু বাচ্চা মানুষ, পরবর্তী সময়ে যে সে সেম ভুল করবে না তার কী গ্যারান্টি আছে। তার তো কেউ নাই। শুধু যাত্রী না, সব কিছু মিলে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা আজকে ঘটে যেত, ও তো নাবালক,  সব দোষ তখন পড়ত আমাদের ওপর।  এই কার্ড কোন স্টেশন থেকে কিনেছে, কে সেল করেছে— এসব প্রশ্ন উঠত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়