শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০১:৩১ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেশনে ঢুকে না চড়লেও দিতে হবে ১০০ টাকা ভাড়া, মেট্রোরেলের নতুন নিয়মে সমালোচনার ঝড়

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে।

নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তবে তারা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।

ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা কাটার এই নিয়ম নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ওই পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। যদি যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়