শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেন থেকে উন্নীত হচ্ছে ১০ লেনে (ভিডিও)

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে ১০ লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইতিমধ্যে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের করা সমীক্ষা প্রতিবেদন জমা পড়েছে। এখন শুধু প্রকল্প অনুমোদনের অপেক্ষা।

আগামী কয়েক দশকের যানবাহনের চাপ সামলাতে মহাসড়কটির দুই পাশে দুটি করে সার্ভিস লেন নির্মাণ এবং যানজটপ্রবণ এলাকায় ওভারপাস তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

প্রতিদিন প্রায় তিন লাখ যানবাহন চলাচল করে দেশের সবচেয়ে ব্যস্ত এই মহাসড়ক দিয়ে। চালক ও যাত্রীরা মনে করছেন, ১০ লেন হলে সময় বাঁচবে, ভোগান্তি কমবে এবং যানজট অনেকটাই হ্রাস পাবে।
একজন যাত্রী বলেন— “এখন তো আমরা ভোগান্তিতে আছি, ১০ লেন হলে অবশ্যই সবার জন্য ভালো হবে।”

ঢাকা যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত মোট ২৩২ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক ২০১৭ সালে চার লেনে উন্নীত করতে ব্যয় হয়েছিল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। নতুন প্রকল্পে কিছু বাড়িঘর অধিগ্রহণের প্রয়োজন হলেও, সওজ-এর দাবি— নিজেদের বিদ্যমান জমি কাজে লাগিয়ে অপেক্ষাকৃত কম খরচেই ১০ লেন বাস্তবায়ন সম্ভব।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই রাখতে সড়ক অবকাঠামো উন্নয়ন জরুরি। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হলে শিল্প, বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়