শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:১০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে।

গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ২০:৩৭ ঘটিকায় SAFF Championship-এর খেলোয়াড়দের আগমন উপলক্ষে VIP Pole Gate-এর সম্মুখে ভিডিও ধারণের সময় একটি ড্রোন হাতেনাতে জব্দ করা হয়। জব্দকৃত ড্রোনটির মডেল DJI Mavic 4 Pro হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পূর্বানুমতি ব্যতিরেকে বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।

উল্লেখ্য, “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০” অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়