শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জ্বালানি নিতে দীর্ঘ অপেক্ষার কার‌ণে উপার্জনের সময় কমে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট : গত চার বছর ধরে ঢাকায় রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন আব্দুল আলিম (৪৫)।
ঈদের ছুটিতে আরও বেশি আয়ের আশায় তিনি ঝিনাইদহে বাড়িতে না গিয়ে ঢাকায় থেকে যান। কিন্তু তেল সংকটের কারণে প্রত্যাশিত আয় হয়নি আব্দুল আলিমের।

 বুধবার রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে সকাল ১১টা থেকে প্রায় ৫ ঘণ্টা অপেক্ষার পর তিনি তেল নিতে পারেন। জ্বালানি সংগ্রহে আব্দুল আলিমের মতো অবস্থা অন্যান্য চালকদের-ও।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর অন্তত ১০টি পাম্প ঘুরে দেখেছে  কোথাও কোথাও তেল নেই, তাই পাম্প বন্ধ। কোথাও কোথাও নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তবে, দুয়েকটি পাম্প চাহিদামতো তেল সরবরাহ করছিল।

ট্রাস্ট এনার্জির সহকারী পরিচালক মেজর (অব.) আবুল আলা মুহাম্মাদ তৌহিদ জানান, তাদের যে পরিমাণ তেল পাওয়ার কথা, বর্তমান পরিস্থিতির কারণে তারচেয়ে কম পাচ্ছে। তবে যে পরিমাণ পান, তাৎক্ষণিকভাবে তা গ্রাহকের মাঝে বিতরণ করে দেন।

এ সময় তিনি বলেছেন, 'আজকেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত আমরা তেল দিতে পেরেছি। তারপর কিছু সময় বন্ধ রেখেছি। এখন দুপুর আড়াইটা থেকে আবার তেল দেওয়া শুরু করেছি। সূত্র, দ‌্য ডেই‌লি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়