শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও)

রাজধানীর মগবাজারের জনপ্রিয় পোশাক বিক্রয় কেন্দ্র ‘নবীন ফ্যাশন’-এ সম্প্রতি সৃষ্ট বিশৃঙ্খলার পেছনের কারণ তুলে ধরেছেন স্থানীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। প্রতিষ্ঠানটির মালিকের করা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলে দাবি করেছেন তিনি।

মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ২০ রমজান দুপুরে নবীন ফ্যাশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রমোশনাল অফার ঘোষণা করা হয়। অফার অনুযায়ী, দুটি পাঞ্জাবি কিনলে দুটি ফ্রি দেওয়া হচ্ছিল। পাশাপাশি রিকশায় আসা ক্রেতাদের ভাড়া এবং বাইকারদের জন্য অতিরিক্ত ৯৫০ টাকা মূল্যের একটি ‘অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল’ (মবিল) ফ্রি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এই অফার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলের দিকে কয়েকশ মোটরসাইকেল আরোহী ও অসংখ্য ক্রেতা একসঙ্গে মার্কেটে ভিড় করেন। এতে পুরো এলাকায় যানজট সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় মার্কেটের নিরাপত্তাকর্মী ও পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নবীন ফ্যাশন কর্তৃপক্ষ হঠাৎ করেই মবিল দেওয়ার ঘোষণা বন্ধ করে দেয়। এতে উপস্থিত বাইকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা দোকানে প্রবেশের চেষ্টা করলে এক পর্যায়ে দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, রমজান মাসে এ ধরনের অফার দেওয়ার ক্ষেত্রে সমিতির নির্ধারিত নিয়ম মানা হয়নি। তিনি বলেন, “কাপড়ের দোকানে মবিল দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। এ জন্য প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স রয়েছে কি না, তা জানতে আমরা মালিককে ডেকেছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে যোগাযোগ না করে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।”

সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী শনিবার সকাল ১১টায় প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়