শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এমন পরিস্থিতিতে কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ সারি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।

যাত্রীদের অভিযোগ যে দু'একটা বাস ছেড়ে যাচ্ছে তাতেও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও  টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ঘোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা।

এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়