শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১২:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগের পরিস্থিতি উত্তপ্ত, ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার সামনে দু’পক্ষের হাতাহাতি ও একজনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী দাবিতে মারধর করা হয়েছে।

ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে, আজ বিকালের দিকে রাজধানীর চাঁনখারপুল মোড়ে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদকে আটক করে পুলিশ। ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থীকে আটকের পাশাপাশি জব্দ করা হয় দুই পেয়ার সাউন্ড বক্সও। এরপরেই ডাকসুর ভিপি পদে নির্বাচন করা শেখ তাসনিম আফরোজ ইমি ফেসবুকে পোস্ট দিয়ে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘোষণা দেন। রাত সাড়ে ৯টার দিকে ঢাবির কিছু শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের কিছু নেতাকর্মী অংশ নেন।

মাইকে ভাষণ বাজানোর একপর্যায়ে কিছু লোকজন শাহবাগ থানার থেকে এসে ভাষণ থামাতে বলেন যা বাগবিতণ্ডায় রূপ নেয়। এর কিছুক্ষণ পরে আরেকটি গ্রুপ এসে বাধা দিতে চাইলে দু’পক্ষের হাতাহাতি হয়। যারা ভাষণ বাজাতে না করছিলেন তাদের সঙ্গে কথা বলা হলে নিজেদের ‘সাধারণ জনতা’ বলে পরিচয় দেয়।

পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ভাষণ বাজানোর বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেন। সেখানে ডাকসু নেতারা উপস্থিত হন এবং তারাও ভাষণ বাজানোর বিরুদ্ধে অবস্থান নেন।

এদিকে, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাবির এক শিক্ষার্থীকে ছাত্রলীগ আখ্যা দিয়ে মারধর করে জাতীয় ছাত্রশক্তি নেতাকর্মীরা। পরে পুলিশ এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়