শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম: রাজধানীর দাশেরকান্দি এলাকায় অবস্থিত অত্যাধুনিক দাশেরকান্দি পয়ঃশোধনাগার আজ বুধবার  পরিদর্শন করেছেন ম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় মন্ত্রী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পয়ঃব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ঢাকাবাসীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার টেকসই সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, পরিবেশ দূষণ রোধে উন্নত পয়ঃশোধন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় ঢাকা ওয়াসা–এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকাবাসীর জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়