শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

রাজধানী গুলশান ট্রাফিক সিগনালে একটি গাড়ি আটকানোর পর সেটির মালিকানা নিয়ে চরম বিভ্রান্তি দেখা দেয়। গাড়িতে থাকা ব্যক্তি প্রথমে দাবি করেন গাড়িটি তার খালার, আবার পরক্ষণেই বলেন এটি শোরুম থেকে নেওয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি খালার পূর্ণ নাম বা মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানান।

গুলশানে গভীর রাতে একটি গাড়ির মালিকানা যাচাই করাকে কেন্দ্র করে এক ব্যক্তির সাথে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। গাড়ির সঠিক মালিকানা সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তি উল্টো দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

পুলিশকে হুমকি: দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যখন তার পরিচয় ও গাড়ির সঠিক কাগজপত্র দাবি করেন, তখন ওই ব্যক্তি আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি বারবার পুলিশের ব্যাচ নম্বর এবং নাম জানতে চান এবং বলেন, "আপনি কার সাথে কথা বলেন আপনি জানেন না?"। তিনি ওই কর্মকর্তাকে দেখে নেওয়ারও হুমকি দেন।

পুলিশের অবস্থান: দায়িত্বরত কর্মকর্তা জানান তিনি ২৮তম ব্যাচের সদস্য এবং ট্রাফিক সিগনালে দায়িত্ব পালন করছেন। মালিকানা সংক্রান্ত নথিপত্র এবং মৌখিক তথ্যে অমিল থাকায় পুলিশ গাড়িটি নিয়ে থানায় আসার নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়