শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাজারীবাগে স্কুলছাত্রী নিহত

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার শারমিন শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের মেয়ে।

তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহতের বাবা বেল্লাল হোসেন বলেন, ‘শাহরিয়ার শারমিন তার ছোট ভাই কে নিয়ে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল, এর মধ্যে কে বা কারা আমার মেয়ে কে হাজারীবাগ হায়দার হোটেলের গলিতে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়