শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ মঙ্গলবার দুপুর একটার পর থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নাইমুদ্দীনের ওপর কোনো ধরনের অপরাধ ছাড়াই অন্যায়ভাবে হামলা করেছে পুলিশ।

শিক্ষার্থীরা বলছেন, বিনা অপরাধে একজন শিক্ষার্থীর ওপর হামলা মানে পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের ওপর আঘাত। এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—হামলায় জড়িত দোষীদের শাস্তি প্রদান, অযাচিত পুলিশিং বন্ধ করা এবং শিক্ষার্থীদের মানবাধিকার নিশ্চিত করা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ থানা এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাঁদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়