শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তোলে ১০ লাখ টাকা চাঁদা দাবি, অতঃপর যা ঘটল


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারীসহ ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামি।

পুলিশ জানায়, গ্রেফতাররা হলেন— তুলিয়া আক্তার ওরফে সুমি, দুলালী ওরফে মীম, মো. ওমর ফারুক, মো. শফিকুল ইসলাম শান্ত, সজল তালুকদার, ইয়াছিন, মো. নাছির খান, সাদ্দাম, মেহেদী হাসান শাহরিয়া, আজিজুল হাকিম টুটুল, মো. কামরুল ইসলাম ও মো. রাব্বি।

ডিসি মল্লিক আহসান বলেন, ১১ জানুয়ারি ভোরে সায়েদাবাদ জনপদ মোড় এলাকা থেকে চক্রের সদস্যরা দুই ব্যক্তিকে অপহরণ করে যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান রোডের একটি বাসায় নিয়ে যান। সেখানে তাদের মারধর করে দুই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তোলেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, দুই ভরি ওজনের রুপার চেইন, একটি হিরার আংটি এবং বিকাশ ও ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে মোট ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা আদায় করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
আরেক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুলি আক্তার সুমির সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। ১৫ ডিসেম্বর ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজার সামনে দেখা করার পর সুমি তাকে বাসায় নিয়ে যান।

পুলিশ জানায়, বাসায় প্রবেশের কিছুক্ষণ পর ৬–৭ জন ব্যক্তি ওই ব্যক্তিকে মারধর করে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তার কাছ থেকে নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, এক ভরি ওজনের দুটি স্বর্ণের আংটি এবং পরিবারের কাছ থেকে বিকাশে ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৃথক দুই ঘটনার তদন্তে গ্রেফতাররা একই চক্রের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি মল্লিক আহসান উদ্দীন সামি আরও বলেন, চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক তৈরি করে টার্গেট ব্যক্তিদের ফাঁদে ফেলে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়